চুয়াডাঙ্গা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা ও দর্শনায় মাঠপর্যায়ে সর্বসাধারণের মাঝে পুলিশ সুপার

Padma Sangbad
১৬৫

ইমরান নাজির ষ্টাফ রিপোর্টার।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা অদ্য ০২.০৮.২০২৩ খ্রিস্টাব্দ তারিখ ০৫:০০ ঘটিকা হতে ০৬:০০ পর্যন্ত দামুড়হুদা ও দর্শনা থানা এলাকায় সর্বসাধারণের সাথে কথা বলেন, তাদের খোঁজ-খবর নেন।

জনগণের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে তাদের প্রত্যাশা অনুযায়ী পুলিশী সেবা নিশ্চিত করার মানসে তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে অবস্থান করে তাদেরকে সাথে নিয়ে স্ব স্ব থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, যেকোনো আইনী প্রয়োজনে ক্যাম্প, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, থানা, সার্কেল অফিস এবং পুলিশ সুপারের কার্যালয়ে যেতে পরামর্শ প্রদান করেন। তাছাড়া, সেবা গ্রহীতাদের সাথে সর্বদা ভাল ব্যবহার ও সহযোগিতা প্রদানের জন্য তিনি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন।

আপডেট : ১০:২৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩