ঝিনাইদহর কালীগঞ্জ হতে অপহরনকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।
ঝিনাইদহ সদর হতে অপহৃত কিশোরী ভিকটিমকে উদ্ধারপূর্বর প্রধান অপহরনকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬
ভিকটিম দশম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা শিক্ষার্থী।ধৃত আসামি দীর্ঘদিন ধরে অপহৃত নাবালিকা ভিকটিমকে তার স্কুল ও কোচিং এ যাওয়ার সময় প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসছিল।গত ২৯ জুলাই ২৩ইং তারিখ সন্ধ্য অনুমান ০৬০০ ঘটিকার সময় অপহৃত ভিকটিম তার ছোটভাইসহ ঝিনাইদহ জেলার সদর থানাধীন হাটগোপালপুর বাজার থেকে ইজিবাইকে করে বাড়ি ফেড়ার পথে ধননজয়পুর নিশ্চিন্তপুর গ্রামের জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ইমন হোসেন(২২)সহ অন্যান্য সহযোগী আসামীরা ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ইজিবাইক যোগে ভিকটিমকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা ঝিনাইদহ সদর থানায় একটি অপহরন মামলা দায়ের করে। উক্ত মামলার ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতার ও অপহৃত নাবালিকাকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে।
৬ আগষ্ট ২০২৩ তারিখ রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ভিকটিমসহ উক্ত অপহরণকারী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কোলা বাজারস্থ এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত অপহারন মামলার প্রধান পলাতক আসামী- মোঃ ইমন হোসেন(২২), পিতা- মো: ওলিয়ার রহমান, সাং-ধননজয়পুর, থানা- সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে এবং অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।




















