শিরোনাম :
ভারতের বিএসএফের গুলিতে পীরপুরকুল্লা গ্রামের রবিউল নামে এক যুবকের মৃত্যু!
Padma Sangbad

ইমরান নাজির।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের রাঙ্গিয়ারপোতা সীমান্তে বিএসএফের গু”লি”তে পীরপুরকুল্লা গ্রামের রবিউল ইসলাম নামে এক বাংলাদেশী নি”হ”ত হয়েছে।
স্হানীয় সূএে জানা যায়,রবিউল গরু ব্যবসায়ী,গত রাত আনুমানিক ৮.৩০ দিকে শৈখিন পাখি পাচারে উদ্দেশ্য রাঙ্গিয়ারপোতা বিএসএফ ক্যাম্পের পাশ্ববর্তী তারকাটা বিহীন খালপাড়ের অরহ্মিত স্হান দিয়ে ভারতের অংশে প্রবেশ করতে গেলে,ভারতীয় সীমান্ত রহ্মী বাহিনী বিএসএফ গু”লি ছুড়লে রবিউল গু”লি”বিদ্ধ হয়।
বর্তমানে তার লাশ ভারতের কৃষ্ণনগর জেলা হাসপাতালে আছে।




















