চুয়াডাঙ্গা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা বাঘাডাঙ্গায় গভীর রাতে ঘুমন্ত মেয়েকে কুপিয়ে হত্যা করলেন, বাবা

Padma Sangbad
১৪১

ইমরান নাজির,চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে মর্জিনা খাতুন (৩৫) নামে মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (১ অক্টোবর) সকালে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মর্জিনা খাতুন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার আজিবার মণ্ডলের মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে বাবা রাত ১টার দিকে ঘরের শিকল খুলে ঘুমন্ত অবস্থায় মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ির পাশে একটি গর্তের মধ্যে ফেলে দেয় মর্জিনা খাতুনকে। আহত মর্জিনার চিৎকারে তার মেয়ে রেকসোনা ছুটে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।

ওসি আলমগীর কবীর জানান, অভিযুক্ত আসামিকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আপডেট : ০৩:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩