চুয়াডাঙ্গা ১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক সম্পর্কোন্নয়নে সৌদি সফরে যাবে বেসরকারি খাতের প্রতিনিধিদল

Padma Sangbad
৯৮

বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যেকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত ৫ দশকে নতুন উচ্চতায় স্থান পেয়েছে। এরই ধারাবাহিকতায় দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণের ফলশ্রুতিতে ২০২২-২৩ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার, যা সামনের দিনগুলোতে আরও বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।
দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধিদল সৌদি আরব সফর করবে। অর্থনৈতিক কূটনীতি, রপ্তানি বাজার বহুমুখীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে ডিসিসিআই সভাপতি সামীর সাত্তারের নেতৃত্বে সফরকারী বেসরকারি খাতের প্রতিনিধিদলটি আগামী ২৯ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সৌদি আরব অবস্থান করবে। ডিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি সরকার ‘সৌদি ভিশন ২০৩০’-এর মাধ্যমে সেদেশের বাণিজ্য ও বিনিয়াগে ব্যাপক পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করেছে। ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে উত্তোরনের পথে রয়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় দু’দেশের নির্ধারিত অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সুযোগ তৈরি হবে। ঢাকা চেম্বার বিশ^াস করে যে এফএমসিজি, ভারী যন্ত্রপাতি, অটোমোবাইল, স্মার্ট ফার্মিং, হালাল পণ্য, ফিনটেক টেকনোলোজি, লজিস্টিক, অবকাঠামো প্রভৃতি খাতে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য ৬ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
ডিসিসিআই সভাপতি সামীর সাত্তারের নেতৃত্বে ৬১ সদদ্যের বাণিজ্য প্রতিনিধিদলে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, আবাসন, নির্মাণ,স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা, তথ্য-প্রযুক্তি, লজিস্টিক, টেক্সটাইলসহ উৎপাদনমুখী খাতের দেশের ব্যবসায়ীগণ সৌদি আরব সফর করবেন।
এ সফরকালে ঢাকা চেম্বারের বাণিজ্য প্রতিনিধিদলটি রিয়াদ চেম্বার, মক্কা চেম্বার, মদীনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মত খ্যাতনামা বাণিজ্য সংগঠনগুলোর সাথে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা সভা এবং সেখানকার বেসরকারি খাতের উদ্যোক্তাদের সাথে বিজনেস ম্যাচ মেকিং (বিটুবি) সেশনে অংশগ্রহণ করবে। এই সফর দ’ুদেশের সম্ভাবনাময় বাণিজ্য ও বিনিয়োগের নতুন নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি আগামীতে দ্বিপাক্ষিক ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে ডিসিসিআই মনে করছে।
প্রতিনিধিদলটি আগামী ২৮ অক্টোবর শনিবার বাংলাদেশ ত্যাগ করবে।

আপডেট : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩