চুয়াডাঙ্গা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিকে বিদায় জানালেন ড. কামাল হোসেন

Padma Sangbad
৭৫

রাজনীতিকে বিদায় জানালেন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, আমি সব রাজনৈতিক কার্যক্রম তথা গণফোরামের সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি। ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য আমার সাধ্যমতো অবদান রাখতে চেষ্টা করবো। দলের প্রতিও আমার আন্তরিকতা, দলের নেতাকর্মীদের প্রতি আমার আবেগ-অনুভূতি, সহানুভূতি-সহযোগিতা ও পরামর্শ সব সময় থাকবে। এ অবস্থায় গণফোরামের আজকের এই বিশেষ জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরদের অনুরোধ করবো, আপনারা দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব ঘোষণা করবেন।
প্রবীণ এ রাজনীতিবিদ আরও বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে আপনাদের নিয়ে পথ চলেছি। জাতীয় সমস্যা ও সংকট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
ড. কামাল হোসেন বলেন, আজকের এ কাউন্সিলে আপনারা গণতান্ত্রিকভাবে যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছেন, আশা করবো এই কমিটি আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবে। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বদা সক্রিয় থাকবেন। জয় হোক গণফোরামের, জয় হোক জনতার।
গণফোরামের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম খান কামাল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. মিজানুর রহমান। এ দু’জনসহ সভাপতিমন্ডলীর সদস্য এস এম আলতাফ হোসেনকে আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

আপডেট : ০২:১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩