চুয়াডাঙ্গা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট কন্স্যুলার সেবা সেবাগ্রহীতাদের সময় ও খরচ লাঘব করবে : পররাষ্ট্রমন্ত্রী

Padma Sangbad
৭৮

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, স্মার্ট কন্স্যুলার সেবা সেবাগ্রহীতাদের সময় ও খরচ লাঘব করবে। এখন থেকে সেবা গ্রহীতারা সহজে এই গুরুত্বপূর্ণ সেবা পাবেন।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্স্যুলার লাউঞ্জে ‘জার্নি টুওয়ার্ড স্মার্ট কন্সুলার সার্ভিস’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।
আব্দুল মোমেন বলেন, আগামীতে বিদেশে বাংলাদেশের সব মিশনে গুণগত সেবার মান আরও বাড়ানো হবে। এজন্য সার্ভার আপগ্রেডেশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়েমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মর্যাদা নতুন উচ্চতায় আসীন হয়েছে।
প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম বলেন, কন্স্যুলার সেবা স্মার্ট হবার কারণে সাধারণ মানুষ দালালদের খপ্পর হতে বাঁচবেন। প্রবাসীদের সুবিধার্থে ইংল্যান্ড, সৌদি আরব, ইতালিসহ ৮টি দেশে অবস্থিত বাংলাদেশের মিশনে জাতীয় পরিচয়পত্র সেবা চালু করা হয়েছে।
মহাপরিচালক (আইসিটি) ড. সৈয়দ মুনতাসির মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সামুদ্রিক বিষয়ক ইউনিট) রিয়ার এডমিরাল মোঃ খুরশেদ আলম, মহাপরিচালক (প্রশাসন) ডি এম সালাহ উদ্দিন মাহমুদ, মহাপরিচালক (কনস্যুলার) শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর, এটুআই এর উপসচিব সালাহ উদ্দিন বক্তৃতা করেন।
উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয় স্মার্ট কন্স্যুলার সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এটুআই এর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কনস্যুলার ডকুমেন্টের সত্যায়নে বারকোডিং প্রথা চালু করেছে। এছাড়া দেশের সরকারি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় কাজে বিদেশে সফরের নিমিত্ত ভিসাপ্রাপ্তি ত্বরান্বিত করার জন্য নোট ভারবাল ও লেটার অব ইন্ট্রোডাকশন অনলাইন ভিত্তিক করা হয়েছে। খুব শীঘ্রই বিদেশে গমনইচ্ছুক ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবীদের পুলিশ ক্লিয়ারেন্স সেবাটি অনলাইন করা হবে।

আপডেট : ০৩:০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩