চুয়াডাঙ্গা ০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কাজটা তুমি ভালো করোনি’, বললেন হিমুর সহকর্মীরা

Padma Sangbad
১০০

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। কেউ বলছেন ‌‌‘আত্মহত্যা’, কেউ বলছেন ‘হত্যা’। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যান হুমায়রা হিমু। তার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মীকে হারানোর বেদনা প্রকাশ করেছেন অনেকেই।

হুমায়রা হিমুর সাদা-কালো একটি ছবি দিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, কিছু বলার ভাষা নেই। মাত্র দুই ঘণ্টার মধ্যেই তার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৫ হাজার অনুসারী।

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, প্রিয় হুমায়রা হিমু, যদিও তোমার সঙ্গে অনেক দিন কথা হয়নি, তাও এক বছর হলো। কিন্তু কাজটা তুমি একদম ভালো করোনি। ভীষণ রাগ হচ্ছে। যতো যাই হোক, জীবন একটাই আর জীবন সুন্দর। বেঁচে থাকাটা অনেক আনন্দের। আসলেই তুমি একটা অন্যায় কাজ করেছ নিজের ওপর। একা একা চলে গেলে?

আফসোস করে তিনি আরো লিখেছেন, তোমার আশপাশের মানুষ একদম ভালো ছিলো না। তোমাকে বকাও দিয়েছিলাম। আজ মনে হচ্ছে, বকাটা কন্টিনিউ করতাম যদি। এটা কেন করলে?

অভিনেত্রী জাহারা মিতু লিখেছেন, একটু আগে শুনলাম অভিনেত্রী হুমায়রা হিমু মারা গিয়েছেন। তার সঙ্গে পরিচিত আমি। একই দিনে দু’জন (হোমায়রা হিমু ও চিত্রগ্রাহক এ আর আজিজ) মানুষের পরলোক গমনের খবরে মানসিক এক যন্ত্রণা হচ্ছে। মৃত্যু পরম সত্য, যে সত্য মেনে নেওয়া কষ্টের, অনেক কষ্টের।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন অভিনেত্রী শানু, মনিরা মিঠুসহ তার অনেক সহকর্মী। হুমায়রা হিমু অভিনীত বিভিন্ন নাটক, সিনেমা নিয়ে ভালো লাগার কথা জানিয়েছেন তার ভক্ত-অনুসারীরা।

আপডেট : ০৩:৩৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩