চুয়াডাঙ্গা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেলস্টেশনে ট্রেনের নিচে বোমা, নিস্কৃয় করলো র‌্যাবের ডিসপোজাল ইউনিট

Padma Sangbad
৭১

এবার রেলস্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনের নিচে মিললো বোমা। পরে তা উদ্ধার করে নিস্কৃয় করেছে র‌্যাব। পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। এরপর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তিন সদস্যের ডিউটি বাতিল করে তাদের দায়িত্বে অবহেলা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিস্কিৃয় করে।
এ সময় পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার সাহাব উদ্দিন, র‌্যাব-১২ এর পাবনার কোম্পানি কমান্ডার গোলাম ফারুক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশসহ পুলিশ ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেন বলেন, পাকশী রেলওয়ের পুলিশ সুপার আমাকে বিষয়টি জানানোর পর র‌্যাবের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলি। কর্মকর্তারা র‌্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিট নির্দেশনা দেন। বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিস্কিৃয় করেছে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেশের অর্থনীতি ব্যাহত করতে কোনো দুষ্কিৃতকারী এটি করতে পারে।
এদিকে এ ঘটনায় দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার আব্দুল হান্নান, সিপাহী রিপন হোসেন, গোয়েন্দা শাখার সিপাহী শরিফুল ইসলামকে সাময়িক ডিউটি থেকে বিরত রাখা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী রেলস্টেশনের আরএনবির ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, তাদের আপাতত ডিউটি থেকে বিরত রাখা হয়েছে। তারা ডিউটিরত অবস্থায় দায়িত্ব পালনে কোনো অবহেলা করেছে কি না তদন্ত করা হচ্ছে।
শুক্রবার (৩ নভেম্বর) ভোরে বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পান রেলওয়ের নিরাপত্তা কর্মীরা। রাতে কে বা কারা ঈশ্বরদী জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের দুই নম্বর রেললাইনে দাঁড় করিয়ে রাখা অতিরিক্ত রিজার্ভ ট্রেনের নিচে লাল টেপে জড়ানো একটি কৌটার মতো বোমা সদৃশ্য বস্তু রেললাইনে ফেলে যায়। ভোরে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের টহলদল বস্তুটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। এরপর তা উদ্ধার করে নিস্কৃয় করা হয়।

আপডেট : ০২:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩