চুয়াডাঙ্গা ০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৩ মাদক ব্যবসায়ী আটক

Padma Sangbad
১৬৭

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার চাপড়ি এলাকার দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস,শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হোসেন ও পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক। পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ায় নুর খাঁনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করে। সেসময় ওই বাড়িতে তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল, ৩৩পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৯২ হাজার ৭শত টাকা, ৮টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও দুইটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা করা হয়েছে।।

আপডেট : ০৬:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩