নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকা হতে কিশোর গ্যাং এর ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।
র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে কিশোর গ্যাং লীডার “মোঃ আলতাফ হোসেন হৃদয়” সহ ০৫ সদস্য আটক।
গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে, কতিপয় দুষ্কৃতিকারীদল পরিকল্পিতভাবে গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করার জন্য নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন নিমতলা সাকিনস্থ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির এর সামনে পাঁকা রাস্তার উপর অবস্থান করছে । এরই সূত্র ধরে গত ২১ নভেম্বর ২০২৩ ইং তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং চক্রের লীডারসহ ০৫ সদস্য ১। মোঃ আলতাফ হোসেন হৃদয় (২২), পিতা- মোঃ রহিম, মাতা- মোছাঃ বকুল বেগম, সাং- নতুন জিমখানা (রশিদ ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া), ২। মোঃ রিফাত মিয়া (২২), পিতা- মোঃ বিষু মিয়া, মাতা- মোছাঃ শিখা বেগম, সাং- জল্লারপাড়া, আসাদ নগর(মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া) , ৩। মোঃ ফয়সাল (২১), পিতা-মোঃ মোকলেছ, মাতা- মোছাঃ সীমা বেগম, সাং- নতুন জিমখানা, ৪। মোঃ সানি (২৪), পিতা- মোঃ নুরুজ্জামান, মাতা-মোছাঃ দুখোনী, সাং- ১নং বাবুরাইল, জোড়াপোল (হাসানের বাড়ির ভাড়াটিয়া) এবং ৫। মোঃ রবিন (২৫), পিতা-গাজী মারফাত, মাতা-মোছাঃ রুমা বেগম, সাং- জল্লার পাড়া, মসজিদ গলি (রনি মিয়ার বাড়ির ভাড়াটিয়া), সর্ব থানা- সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জ’দের নিকট হতে ০৩ টি সুইচ গিয়ার , ০১ টি নাকোল ডাস্টার ও ০১ টি লোহার পাইপ উদ্ধারসহ ধৃত করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্রসস্ত্রের মহড়া ও দাপট প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিশৃঙ্খলা এবং অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে। তারা জনমনে ত্রাসের সৃষ্টির মাধ্যমে জনসাধারণের নিকট হতে চাঁদাদাবী করে। এলাকাবাসী তাদের হিংস্রতা, অত্যাচার ও নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর ধর্তব্য অপরাধ সংঘটন করে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে জনমনে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে ছিনতাই এবং বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে আসছে। 
আটককৃত আসামী কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




















