আটোয়ারীতে জমি নিয়ে মারামারি, ২জন আহত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ শতক জমির মালিকানা দাবী করে মারামারিতে এক পক্ষের দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের জুগিকাটা গ্রামে শুক্রবার ( ০৫ জানুয়ারি) সকাল ৯টায়। ঘটনার বিবরণে জানা যায়, ওই গ্রামের মৃত রফিজ উদ্দীনের পুত্র বসির উদ্দীনের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগ দখলীয় জমি ( মৌজা: জুগিকাটা, জে এল নং-১৬, খতিয়ান নং-৩৬১, দাগ নং- ১৯০৯, মোট জমি ১২ শতক, এর মধ্যে ৬ শতক কে কেন্দ্র করে) দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করতে থাকে একই এলাকার সাইফুল, ইব্রাহিম,দেলোয়ার সহ আরো কয়েকজন ব্যক্তি। অবৈধ পন্থায় জমি দখলের অপতৎপরতা বুঝতে পেরে জুগিকাটা গ্রামের মৃত আফিজ উদ্দীনের পুত্র সাইফুল ইসলাম(৪২), মোঃ ইব্রাহিম আলী(৩২) ও সাইফুল ইসলামের পুত্র মোঃ সজীব আলী(২২)’র বিরুদ্ধে বসির উদ্দীন আটোয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সম্প্রতি থানা কতর্ৃপক্ষ উভয় পক্ষকে ডেকে থানা চত্বরের গোল ঘরে শালিশ বৈঠকে বসেন। সেদিন বিষয়টি সমাধান না হওয়ায় বৈঠক শেষে থানা কতর্ৃপক্ষ পরবতর্ী ধার্য্য তারিখ নির্ধারণ করেন ১৩ জানুয়ারি ২০২৪। বসির উদ্দীন বলেন, নির্ধারিত তারিখের আগেই শুক্রবার ( ৫ জানুয়ারি) সকালে বাড়ি থেকে বের হয়ে বাড়ী সংলগ্ন পাকা রাস্তায় আসার সাথে সাথে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে প্রতিপক্ষরা দলবদ্ধভাবে অতর্কিত মারপিট শুরু করেন এবং বলেন, তোমার জমি চাষাবাদের স্বাদ ও থানায় অভিযোগ করার স্বাদ মিটাইয়া দিব। তিনি বলেন, আমার স্ত্রী মোছাঃ শ্যামলী বেগম(৩২) বাধা করতে গেলে তাকেও মারপিটে আহত করে প্রতিপক্ষরা। এলোপাথারী মারপিটে বসির উদ্দীন(৩৭) ও তার স্ত্রী শ্যামলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পরে। প্রত্যক্ষদশর্ীরা তাদের উদ্ধার করে আটোয়ারী সরকারি হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিসার পর কর্তব্যরত চিকিৎসক রোগীদের উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেছেন। এব্যাপারে ০৫ জানুয়ারি শুক্রবার আটোয়ারী থানায় ১১জন কে আসামী করে একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।।




















