চুয়াডাঙ্গা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে জাল দলিল করার অপরাধে একব্যক্তির কারাদন্ড

Padma Sangbad
১৯৩

জেলার সদর উপজেলায় আজ জাল দলিলে নামজারি করতে গিয়ে ধরা পড়ে আশরাফুল আলম (৫৪) নামের একব্যক্তি দুইমাসের কারাদন্ডে দন্ডিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডিত দলিল জালিয়াত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, দন্ডিত আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার একটি দাগে একটি জমির জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিলটির নম্বর ৩২৬৭/২২। দন্ডিত আশরাফুল সেই জাল দলিলটি নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নামজারি (খারিজ) করার আবেদন করেন। আজ বৃহস্পতিবার ওই নামজারি (খারিজ) আবেদনের শুনানি ছিলো। শুনানিকালে সাব-রেজিস্টারের স্বাক্ষর জাল প্রমানিত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফুল আলম তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০- এর ২৯১ ধারায় তাকে দুইমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, দন্ডিত আশরাফুল আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপডেট : ১০:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪