চুয়াডাঙ্গা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ১০ লিটার চোলাই মদ সহ এক নারী মাদক কারবারী আটক

Padma Sangbad
৮৪

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ১০ লিটার চোলাই মদ সহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্যমতে, পুলিশ সুপার সিরাজুল হুদা’র নির্দেশনায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া’র পরামর্শে রবিবার (২১ জানুয়ারি) এসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী অভিযানে বের হয়। বেলা প্রায় সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দোহসুহ (বুড়াবন্দর) এলাকার মৃত বুধু সরেনের বাড়ীতে অভিযান পরিচালনা করেন চৌকশ পুলিশ টিম। এসময় তার বসতবাড়ীর শয়ন ঘর হতে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সাথে সাথে উদ্ধারকৃত চোলাই মদ সহ মৃত বুধু সরেনের স্ত্রী অ্যাঞ্জেলা টুডু(৪৫) কে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া চোলাই মদ সহ এক নারী মাদক কারবারীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে আটোয়ারী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার প্রস্তুতি চলছে। আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
মোঃ ইউসুফ আলী

আপডেট : ১১:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪