চুয়াডাঙ্গা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Padma Sangbad
১৪০

কোটচাঁদপুর প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট উছেন মে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় অথৈয় ইন্টার প্রাইজের মালিক আরিফ হোসেন (৪০) কে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে কোটচাঁদপুর পৌর শহরেরে চৌগাছা স্টান্ড কাঁচা বাজার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধরা মতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই সময় তিনি আরো কিছু দোকানে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেন। দোকানিদের বিভিন্ন বিষয়ে সচেতনও করেন তিনি। এ সময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মনিরুজ্জামান সহ মডেল থানা পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।।

আপডেট : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪