চুয়াডাঙ্গা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরকে আদর্শ জনপদে পরিণত করতে একযোগে কাজ করার আহ্বান জনপ্রশাসন মন্ত্রীর

Padma Sangbad
৭১

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরাও মেহেরপুরকে একটি মডেল জেলায় পরিণত করতে চাই। মেহেরপুরকে একটি আদর্শ জনপদে পরিণত করতে এ অঞ্চলের সকলকে একযোগে কাজ করতে হবে।
আজ মেহেরপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন। এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
মন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করেছে। মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় স্থাপন একটি মহৎ উদ্যোগ। বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণে অভিভাবকসহ সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

আপডেট : ০২:২১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪