চুয়াডাঙ্গা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে পুলিশের উপর সন্ত্রাসী হামলা

Padma Sangbad
৭০

যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার রাতে পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। আহত এসআই বক্কর মণিরামপুর থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত। এ ঘটনার পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
আহত এসআই বক্কর জানান, তারা খবর পান ঐ এলাকার কমিশনার বাবুল ও আদমের নেতৃত্বে শতাধিক লোক মোশারফ নামে এক শাড়ী ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। এসময় তাকে অবরুদ্ধ করে রাখে। পরে মণিরামপুর থানার ওসির নির্দেশে তিনি ঘটনাস্থলে যান। তাকে দেখেই বাবুলসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তার উপর হামলা চালান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মীর রেজাউল হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। এ ঘটনার নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আপডেট : ১১:৫১:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪