চুয়াডাঙ্গা ০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে ৪শ’ কবুতর হত্যা

Padma Sangbad
৭১

যশোরের মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামে মটরশুটি ক্ষেতে বিষ দিয়ে প্রায় চারশ’ কবুতর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ক্ষেতের মালিক সাজ্জাদ হোসেনের দেওয়া বিষে ওই কবুতরগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, উপজেলার মুক্তারপুর তালসারি তেতুলতলা মাঠে দুই বিঘা জমিতে মটরশুটি চাষ করেছেন একই গ্রামের সাজ্জাদ হোসেন। তিন দিন আগে ওই ক্ষেতে বিষ প্রয়োগ করেন তিনি। এতে গত দু’দিনে মটরশুটি খেয়ে অন্তত ৪শ’ কবুতর মারা গেছে।
তাজপুর গ্রামের বিল্লাল হোসেন, তোরাফ আলী, আজিজুর রহমান, ফজলুর রহমানসহ ক্ষতিগ্রস্ত কবুতর মালিকরা জানান, গ্রামের অনেক মানুষের পোষা কবুতর এভাবে মারা হয়েছে। তারা এ ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।
এ ব্যাপারে ক্ষেতের মালিক সাজ্জাদ হোসেন বিষ প্রয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, লাভের আশায় মটরশুটি লাগিয়েছি। টাকা-পয়সা খরচ করে চাষকৃত মটরশুটি কবুতর খেয়ে ফেলায় বিষ প্রয়োগ করেছি। এতে কবুতর মারা গেলে তার কিছু করার নেই।

আপডেট : ১১:৫৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪