চুয়াডাঙ্গা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

Padma Sangbad
৭৯

আরিফুজ্জামান আরিফ ।। যশোরের শার্শার চালিতাবাড়িয়া বাজার থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক শরিফুল ইসলাম উপজেলার চালিতাবাড়িয়া মোল্লাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০২ মার্চ) রাত সাড়ে ৯টার সময় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম চালিতাবাড়িয়া বাজারে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল ইসলাম পালানোর চেষ্টা কালে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক হয়।

এব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০১:২২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪