চুয়াডাঙ্গা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চাপট, গাছি দা, চাকুসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

Padma Sangbad
১৫৮

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমান দেশিয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি বার্মিজ চাকু, ৪টি গাছি দা, ১টি চাপট, ১টি রাম দা, ১টি সাবল, ১টি স্লাই রেঞ্জ উদ্ধার করা হয়। শনিবার (২ মার্চ) সকালে যশোর শহরের রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের বারান্দিনাথপাড়ার কপিল চন্দ্র সাহা চয়ন (২৯), বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার ইমন মোল্লা (১৯), শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার অয়ন (১৯), বারান্দিপাড়া কদমতলার মুন্না ইসলাম সাগর (২১), একই এলাকার আমিন (৪৪), মুড়লী জোড়া মন্দির এলাকার হাসিবুর রহমান রাতুল (১৯), শহরের কাজীপাড়া গোলামপট্টির রাফিদুল ইসলাম রোহান (১৯), শার্শা শিকারপুরের নয়ন শেখ (১৯) ও ঝিকরগাছার বাঁকড়া এলাকার রিফাতুল ইসলাম নিভা (১৯)।
ডিবি পুলিশ জানায়, আটকরা ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকসহ যশোর শহরের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই নুর ইসলাম ও এসআই শামীম হোসেনের সমন্বয়ে গঠিত বিশেষ টিম শহরের রায়পাড়া রেলস্টেশন পুকুরের দক্ষিণ পাশে সুমনের দোকানের পেছন থেকে তাদের আটক করে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই নুর ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

আপডেট : ০১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪