শিরোনাম :
শার্শায় গাঁজাসহ দু ‘মাদক কারবারি আটক
Padma Sangbad

আরিফুজ্জামান আরিফ ।। যশোরের শার্শায় পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ ইস্রাফিল হোসেন (৩০) ও সুমন হোসেন (৩৫) নামে দু ‘মাদক কারবারিকে আটক করেছে।
আটক ইস্রাফিল হোসেন শার্শার একঝালা গ্রামের আব্দুল করিমের ছেলে ও সুমন হোসেন শ্রীকোনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
রোববার (২৪ মার্চ) সকালে উপজেলার নিজাম ইউনিয়নের একঝালা গ্রাম থেকে এ গাঁজাসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক দ্রব্য নিয়ে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে শার্শার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামে অভিযান চালিয়ে ইস্রাফিল ও সুমনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুটো প্যাকেট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।




















