চুয়াডাঙ্গা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় লেক থেকে ২ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Padma Sangbad
১৪৬

অনলাইন ডেস্ক।।

উত্তরায় লেক থেকে দুুই স্কুলছাত্রের উদ্ধার করা হয়েছে
রাজধানীর উত্তরায় লেক থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উত্তরা ১৬ নম্বর সেক্টরের লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩-এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বলেন, উত্তরা ১৬ নম্বর সেক্টরের লেকে ১০ নম্বর ব্রিজের কাছে গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরিদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ২টা ৫৩ মিনিটে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত একজনের স্বজন ও লেকপাড়ে থাকা ব্যক্তিদের বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির পাঁচ সহপাঠী এই লেকে গোসল করতে এসেছিল। তাদের মধ্যে দুজন বেশি দূরে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ তুরাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বলেন, ‘দুই ছাত্র নিখোঁজের খবর পাওয়ার পর তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম আশরাফুল ইসলাম, আরেকজনের নাম এখনো জানতে পারিনি। নিহত আশরাফুল বাবা-মায়ের সঙ্গে উত্তরা ১১ নং সেক্টরে থাকত।’

ওসি বলেন, ‘নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

আপডেট : ১০:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪