চুয়াডাঙ্গা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলার শ্রীপুর হতে দেশীয় তৈরী ২টি পাইপগানসহ গ্রেফতার ২

Padma Sangbad
৮৮

নিজস্ব প্রতিবেদক।

মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোরস্থান মোড় এলাকা হতে দেশীয় তৈরী ০২টি পাইপগানসহ ০২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ র‌্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোরস্থান মোড় খামারপাড়া বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ রাত ২০.৩০ ঘটিকায় মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গোরস্থান মোড় খামারপাড়া বাজার এলাকার বায়তুন নুর মসজিদের পাশে পাকা রাস্তার উপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী- ১।মোঃ মিন্টু বিশ্বাস(৩৯), পিতা- মোঃ গোকুল বিশ্বাস ও ২।মোঃ ইব্রাহিম বিশ্বাস(২৫), পিতা-মোঃ অহিদুল বিশ্বাস, উভয়ে সাং-শ্রীপুর, থানা-শ্রীপুর, জেলা- মাগুরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০২ টি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।

আপডেট : ০৯:১৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪