চুয়াডাঙ্গা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত

Padma Sangbad
৭৯

খুলনায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে রনি সরদার (২৪) নামে এক যুবককে হত্যা করেছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রনি রূপসা গরুহাট গণ কবরস্থানের এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে। তবে কি কারণে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তাৎক্ষনিকভাবে কেউ জানাতে পারেনি। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আপডেট : ১২:১৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪