ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মিন্টু আটক

ঝিনাইদহ প্রতিনিধি।।
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল বিষয়টি ঝিনাইদহে টক অব দি টাউন। পুলিশের সূত্রের দাবি, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপুর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ওই নেতার আটক হওয়ার কথা লোক মুখে শুনছি। অপরদিকে মহেশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার শরীফ ও নিশ্চিত করেছেন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত বলে ঝিনাইদহ ও যশোর এলাকার কয়েক নেতার ইন্ধন রয়েছে এমন তথ্য পাচেছ গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে জিজ্ঞাসাবাবদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। এছাড়া আজ ১১ জুন বিকেলে ঢাকা থেকে ঝিনইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে । তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তথ্য মিলেছে। আরো কয়েকজন ডাকসাইটে নেতা আটক হতে পারেন বলেও আভাস মিলেছে। সব মিলিয়ে আটক আতংক বিরাজ করছে এ অঞ্চলের আ’লীগ বলয়ে। আবার অনেকে গা ঢাকা দিতেও শুরু করেছেন।।




















