চুয়াডাঙ্গা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা আন্দোলনে নিহত ৬ জনের মৃত্যুর কারণ খুঁজবে বিচার বিভাগীয় কমিশন

Padma Sangbad
৯৩

অনলাইন ডেস্ক।।

বিচার বিভাগীয় কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান
কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে নিহত ছয়জনের মৃত্যুর কারণ খুঁজবে বিচার বিভাগীয় কমিশন। এ ছাড়া কমিশন ৫–১৬ জুলাই সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্ত করবে।

আজ বুধবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচার বিভাগীয় কমিশনের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের প্রধান, বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার বিভাগ) মো. মাহমুদুল হোসাইন খান, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানভীর আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আমিনুল ইসলাম।

বৈঠক শেষে বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামান বলেন, ‘১৬ জুলাই ৬ জনের মৃত্যুর কারণ উদ্‌ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং ৫–১৬ জুলাই সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্যাদি প্রমাণসহ ৬ আগস্টের মধ্যে সরাসরি বা ডাকযোগে বা ইমেইলে কমিশনের কাছে পাঠানো যাবে। কমিশন এরই মধ্যে তার কার্যক্রম শুরু করেছে। তারই আলোকে প্রথম বৈঠক হয়েছে। আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যাদি আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে- তা গণবিজ্ঞপ্তিতে জানানো হবে।’

১৬ জুলাইয়ের পরে যেসব ঘটনা ঘটেছে, সেসব ঘটনার বিষয়ে কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী ঘটনা প্রজ্ঞাপনের পরে হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত ৬ জনের বিষয়েই বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঢাকার বাইরের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হবে।’

এর আগে, চলমান কোটা সংস্কার আন্দোলনে গত ১৬ জুলাই দেশের বিভিন্ন স্থানে ছয়জন নিহত হওয়া এবং সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানকে দিয়ে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়। ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন গঠনের বিষয়টি জানানো হয়। কমিশনকে ৩০ কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া কমিশনকে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিটকে সাচিবিক সহায়তা করতে বলা হয়।

আপডেট : ১১:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪