চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল :আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে চুয়াডাঙ্গা ও দর্শনায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শিক্ষার্থী ও সাধারণ জনতার ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেছেন চুয়াডাঙ্গা, দর্শনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও আন্দোলনকারীরা।এতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা সমবেত হন। তাদের এই জমায়েতে সরকারবিরোধী ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে।
দর্শনা বাস স্ট্যান্ড বক চত্বর মোড়ে আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে সেখানে বিক্ষোভ করেন।পরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।
আন্দোলনকে ঘিরে যে কোনো নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গার পুলিশ।
এদিকে চুয়াডাঙ্গা, দর্শনা বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা খবর পাওয়া গেছে ।
বন্ধ হয়ে গেছে দোকানপাট, আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় চুয়াডাঙ্গা থেকে ঢাকা, যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


















