চুয়াডাঙ্গা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ থানা-ফাঁড়ি ভাঙচুর সারা দেশে ১৪ পুলিশ নিহত, আহত ৩ শতাধিক

Padma Sangbad
৭৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে দিনভর সংঘাত-সংঘর্ষে সারা দেশে ২৭ থানা ও ফাঁড়ি ভাঙচুর হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। দপ্তরটির তথ্যমতে এ সময় তিন শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এছাড়া হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

আক্রান্ত থানা, ফাঁড়িগুলো হলো-ডিএমপির যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ ও বদরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানা।

আপডেট : ১০:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪