চুয়াডাঙ্গা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করে দেশ থেকে পালালেন শেখ হাসিনা

Padma Sangbad
৮০

দেশ থেকে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশ থেকে পালানোর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র দিয়ে গেছেন তিনি।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে গতকাল রবিবার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ ছাড়া একাধিক বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।

আজ সোমবার দুপুরের পর থেকেই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

এরপর আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়, বেলা ২টায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। পরে শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়া নিয়ে আরও নানা ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। হাজার হাজার মানুষ গণভবনে প্রবেশে করেছেন।

আপডেট : ০৩:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪