চুয়াডাঙ্গা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের

Padma Sangbad
১৭২

দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কাজ করা যাবে না। এই দেশ আমাদের সকলের। ইতোমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের হঠকারী কাজ করা যাবে না।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আইন অনুযায়ী তারাই ব্যবস্থা গ্রহণ করবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের ছাত্র-জনতা অসাধ্য সাধান করেছে। দেশ রাহুমুক্ত হয়েছে। স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। অভূতপূর্ব এক জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। গত ১৫ বছরের প্রচণ্ড বাড়াবাড়ির কারণে দেশের ছাত্র-জনতার মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই জনবিস্ফোরণ তারই বহিঃপ্রকাশ। এই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করল জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। আমি আমাদের ছাত্রসমাজসহ দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

বিবৃতিতে নতুন সরকারের কাছে বিএনপি মহাসচিব সব নেতা-কর্মীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানান। একইসঙ্গে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবী জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপডেট : ১২:৪৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪