চুয়াডাঙ্গা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধি, আটক ৪

Padma Sangbad
১৫৪

‘সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমতাবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন সে জন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’

বুধবার (৭ আগস্ট) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির ফলে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে একজন, যশোরের বেনাপোল আইসিপি থেকে একজন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে দুজনসহ মোট চারজনকে আটক করা হয়েছে।

আপডেট : ১২:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪