চুয়াডাঙ্গা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স থেকে টোল না নিতে নির্দেশ

Padma Sangbad
৮৩

সারা দেশের সড়ক-মহাসড়ক, সেতু-ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে-টানেল ও ফেরিতে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স থেকে টোল না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে করা এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর সোমবার (১২ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

অ্যাম্বুল্যান্স থেকে টোল বা ফি আদায় না করতে গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ -বিআইডাব্লিউটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -বিআরটিএর চেয়ারম্যান বরাবরে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনির উদ্দিন। সাড়া না পেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন তিনি। রিটের পক্ষে এ আইনজীবী নিজেই শুনানি করেন।

গত ৭ জুলাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআইডাব্লিউটিএ ও বিআরটিএর চেয়ারম্যানেক দেওয়া আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, টানেল ও ফেরি দিয়ে চলাচলের সময় অ্যাম্বুল্যান্স থেকে টোল, ফি আদায় বা আরোপ না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

রিটে টোল আদায় বন্ধসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির আন্দোলনের প্রকাশিত খবর যুক্ত করেন রিটকারী।

টোল বা ফি আদায় না করা, অ্যাম্বুল্যান্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, প্রত্যেক হাসপাতালে পার্কিং সুবিধা, পাম্পে সিরিয়াল ছাড়া জ্বালানি নেওয়ার সুবিধাসহ ৬ দফা দাবিতে গত ২৪ জুলাই অ্যাম্বুল্যান্স সার্ভিস বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি। এর আগে গত ২০ জুলাই ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

আপডেট : ১২:৫৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪