চুয়াডাঙ্গা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বিচার দাবিতে দর্শনা থানা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি

Padma Sangbad
১০০

রাজপথে থেকে আওয়ামী  সকল  ষড়যন্ত্র  রুখে  দেয়ার প্রত্যয়!

মোঃ রয়েল হোসেন।।
সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে দর্শনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতা-কর্মীরা। বুধবার বিকেল চারটায় পৃথক আয়োজন দর্শনা থানা ও পৌর বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন করে।

থানা বিএনপির উদ্যোগে দর্শনা বাসস্ট্যান্ড গোল চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত। এতে উপস্থিত থেকে বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ আলী, সহসভাপতি আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক খাইরুল আলম ও সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রশিদ হাবিবুল্লাহ, আজিবার রহমান, আশাবুল হক, রহিম মিলন, মিয়া টোটন মিয়া, ফরজ আলী, মহাব্বত আলী, শরিফুল ইসলাম, যুবদল নেতা মিলন মোল্লা, মহন মিয়া, লিংকন, সরোয়ার প্রমুখ।
এছাড়া দর্শনা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথকভাবে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটনের পরিচালনায় এতে অংশ নেন থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিক মজনু ও মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ। একই সময় দর্শনা পৌর বিএনপি উদ্যোগে দর্শনা রেল বাজার বটতলায় অবস্থান কর্মসূচি পালন করা হয়। দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দর্শনা পৌর সমন্বয়ক কমিটির সদস্য মাহবুবুল আলম খোকন, শরিফ উদ্দিন, লুৎফর রহমান, শফিউল আলম তোতা প্রমুখ।।

আপডেট : ১১:১৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪