চুয়াডাঙ্গা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শার বাগআঁচড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

Padma Sangbad
১৬৬

আরিফুজ্জামান আরিফ ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশের ন্যায় যশোরের শার্শার বাগআঁচড়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) সকাল থেকে বাগআঁচড়া ময়ুরী সিনেমা হলের সামনে শার্শা উপজেলা বিএনপির সদস্য ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেছে । এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকেন নেতাকর্মিরা। এসময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে বাগআঁচড়া বাজার এলাকা।

অবস্থান কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন বাবু, মোনায়েম হোসেন, আবু তাহের, জামাল উদ্দিন ও হোসেন বাবলু,কায়বা ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহারিয়ার কবির মুকুল,কায়বা ইউনিয়ন বিএনপির সদস্য ওলিয়ার রহমান, আলমগীর হোসেন,মসলেম আলী,শার্শা উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওসি উদ্দিন, যুগ্ম আহবায়ক তৌহিদ হোসেন,শার্শা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক,আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা আরজু।

এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপডেট : ০৬:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪