বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকীতে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল ৫ টার সময় জেলা শিল্পকলা একাডেমীর সামনে দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
পৌর বিএনপি নেতা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর উপজেলা সদর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন। এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমুল হোসেন মোল্লা মিন্টু।
আরও উপস্থিত ছিলেন সাবেক যুবনেতা রেজা, মশিউল আলম দিপু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা বজলুর রহমান বজু, মীর খোকন, বজলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুল হক দল, সাইফুল ইসলাম আনসার ভিডিপি জামে মসজিদের পেশ ইমাম সাব্বির হোসেন, সাবেক ছাত্রনেতা শামীমুল ইসলাম, মুক্তা প্রমুখ।



















