চুয়াডাঙ্গা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরম ভোগান্তিতে নগরবাসী

Padma Sangbad
৮৫

রাজশাহী মহানগরীতে নির্মিত হচ্ছে পাঁচটি ফ্লাইওভার। এসব ফ্লাইওভারের কাজ শুরু হয় গতমাসের শুরুর দিকে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। এতে রাজশাহী নগরীর ফ্লাইওভার নির্মাণকাজ মুখ থুবড়ে পড়েছে মহানগরীর এই মেগা প্রকল্প। এতে চরম ভোগান্তিতে রয়েছেন নগরবাসী।
তবে সংশ্লিষ্টরা জানান, ৫ আগস্টের পর থেকে নির্মাণ সামগ্রীর লুটপাট ও চুরি হচ্ছে। রাত-দিন সমানে লুটপাট ও চুরি চলছে। কিছুতেই ঠেকানো যাচ্ছে না। অনেক সময় চোর আগুন দিয়ে ক্ষতি করছে, তারা হামলাও পর্যন্ত করছে। এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো রয়েছেন নিরাপত্তাহীনতায়। তাই ভয়ে আতঙ্কে কাজ বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সবকটি ফ্লাইওভার নির্মাণকাজ বন্ধ রয়েছে। কাজের জন্য বন্ধ রাস্তাগুলোও খুলে দেওয়া হয়েছে। কয়েকদিন আগেও এসব রাস্তা বন্ধ রাখা ছিল। নগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে রেলগট, বিলসিমলা, বন্ধ গেট, বহরমপুর এলাকায় ফ্লাইওভার নির্মাণের কাজের চিত্রও একই। মজিদ সন্স কন্সট্রাকশন লিমিটেডের প্রকল্প এলাকায় নেই নির্মাণের হাঁকডাঁক। অনুপস্থিত শ্রমিক। সড়কে ইস্পাত, রডের মত নির্মাণ সামগ্রী থাকলেও সরিয়ে নেয়া হয়েছে নির্মাণকাজের সঙ্গে যুক্ত ভারী মেশিনপত্র। কবে নাগাদ আবার কাজ শুরু হবে তা বলতে পারছেন না এখানকার নিরাপত্তায় থাকা কর্মীরা।
স্থানীয়দের অভিযোগ, বড় বড় গর্তের কারণে ওই নির্মাণ এলাকায় চলাচলে ভোগান্তি হচ্ছে। কোনো গাড়ি ও মোটরসাইকেল ঢুকতে পারছে না। বৃষ্টির কাদাপানিতে চলাচলে খুবই সমস্যা হচ্ছে। এই এলাকায় দোকানিদের ব্যবসায় ধস নেমেছে। মানুষের চলাফেরায় ভীষণ অসুবিধা হচ্ছে। বিপুল অর্থ ব্যয়ের ওই প্রকল্প ছিলো একেবারেই অপ্রয়োজনীয় বলে মনে করছেন তারা।
হাজার কোটি টাকার এসব প্রকল্পের কাজ হুট করে বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। সংশ্লিষ্ট ঠিকাদাররা সরিয়ে নিয়েছেন তাদের যন্ত্রপাতি। তবে সিটি করপোরেশন বলছে, নির্মাণকাজে কোনো সমস্যা হবে না। এটি চলমান থাকবে।
রাজশাহী সিটি করপোরেশনের তথ্যমতে, ‘সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীন তিনটি প্যাকেজে পাঁচটি ফ্লাইওভার ও ১৯টি অবকাঠামো নির্মাণ কাজ চলমান রয়েছে। পরিকল্পনা অনুযায়ী নগরীর হড়গ্রাম নতুনপাড়া রেলওয়ে ক্রসিংয়ে ৪০০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার নির্মাণে ৮৯ কোটি ৭৪ লাখ টাকা, কোর্ট স্টেশন রেলওয়ে ক্রসিংয়ে ৫২১ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার নির্মাণে ১১৮ কোটি ৬৯ লাখ টাকা, শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর রেলক্রসিংয়ে ৮৯৭ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার নির্মাণে ২০৮ কোটি ৬৭ লাখ টাকা, ভদ্রা রেলক্রসিং ৫২০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ ফ্লাইওভার নির্মাণে ১১৩ কোটি ৪৭ লাখ টাকা, নগরীর বর্ণালী সংলগ্ন বন্ধ গেট এবং নতুন বিলসিমলা রেলক্রসিং পর্যন্ত ১২৫৫ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থ সমন্বিত ফ্লাইওভার নির্মাণে নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৯১ কোটি ৩৬ লাখ টাকা।
রাজশাহী নগরীর বিলসিমলা এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘এলাকাটা অনেক সুন্দর ছিল বলে এখানে বাড়ি করেছি। তবে গত তিনমাস ধরে রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। কাদা হচ্ছে। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘ভেবেছিলাম প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে। এখন দেখছি কাজই বন্ধ। আমাদের দাবি, দ্রুত কাজ শেষ করে আগের পরিবেশ ফিরিয়ে দেওয়া হোক।’
নগরীর বহরমপুরের দোকানি মিলন রহমান। তিনি বলেন, ‘আমার পাশের দোকানে কালাইয়ের রুটি বিক্রি হতো। এখানে প্রতিদিন হাজার হাজার টাকা বিক্রি হতো। তবে রাস্তায় কাজ চলায় এখন মানুষ আসে না। রুটি বিক্রিও অনেক কমে এসেছে। আমার দোকানেও বিক্রি অনেক কমেছে।’
এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, এ প্রকল্পের ঠিকাদাররা বাইরের। যখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, তখন অনেক কিছু লুটপাট হতে থাকে। ভয়ে তারা নির্মাণকাজ বন্ধ করে রাখেন।
তিনি বলেন, আমরা তাদের দ্রুত কাজে ফিরতে বলবো। তারা কাজ শুরু করতে চান। এখন পুলিশ ও কাজে ফিরেছে। নিরাপত্তাও পাওয়া যাবে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘আমরা যাচাই করে দেখছি। প্রকল্পগুলো মধ্যে যেগুলো সচল আছে, যদি জনস্বার্থে হয় তাহলে সেগুলো চালু রাখা হবে। ওইটুকু কাজ করার জন্য আমাদের অর্থ আছে। প্রকল্পের প্রয়োজনীয়তা, দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখে নেয়া হবে পরবর্তী ব্যবস্থা।
রাজশাহী মহানগরীতে নির্মাণ শেষ হওয়া দুটিসহ মোট ৭টি ফ্লাইওভারের জন্য সিটি করপোরেশনের বরাদ্দ প্রায় ৮২১ কোটি টাকা। নগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়নে গত সরকারের বরাদ্দ ছিল ৩ হাজার কোটি টাকা।

আপডেট : ১১:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪