চুয়াডাঙ্গা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে জামায়াত নেতার ছেলেকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার অভিযোগ

Padma Sangbad

Oplus_131072

৭৯

কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মশিউর রহমানের ছেলে মাসুদুর রহমান কে খাবারে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে।

পারিবারিক সুত্রে জানা গেছে মাসুদুর রহমান গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালে কর্মরত ছিল। সে ব্যক্তিগত প্রয়োজনে বাইরে ফ্যাক্টরি থেকে বের হয়। বুধবার (২৮শে আগষ্ট) আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় সে তার চাচাতো বোন হিরাকে কল দিয়ে জানায় আমি অসুস্থ অবস্থায় পড়ে আছি। ঘটনা স্থলে গিয়ে হিরা মাসুদকে অচেতন অবস্থায় দেখতে পান। হিরা পথচারীদের সহায়তায় স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে গাজীপুর তাজউদ্দীন মেডিকেলে রেফার্ড করেন। তাজউদ্দীন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ১২টার সময় ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সরতহাল রিপোর্টে জানা যায় স্লো পয়জোনের মাধ্যমে মৃত্যু হয়েছে।

এব্যাপারে মৃত মাসুদুর রহমানের পিতা জামায়াত নেতা মাস্টার মশিউর রহমান জানান তার সন্তানকে দেহে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করেছে দূর্বৃত্তরা। তিনি হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের জোর দাবী জানান। মাসুদুর রহমানের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের বিশ্বাসপাড়ায়।।

আপডেট : ০৭:২২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪