চুয়াডাঙ্গা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে মৎসজীবিদের জাল ও নৌকায় দুর্বৃত্তদের আগুন

Padma Sangbad

Oplus_131072

৮০

কোটচাঁদপুর সংবাদদাতা।।

ঝিনাইদহের কোটচাঁদপুর ফুলবড়ি মৎস্যজীবি সমবায় সমিতির নৌকা ও জাল পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের কুশনা বাওড়ে। ওই ঘটনায় স্থানীয় থানায় ১৬ জনকে আসামি করে এজাহার করেছেন সমিতির সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাস। জানা যায়, গত ৫ আগষ্ট সরকার বদলের পর কুশনা বাওড়ের মৎস্যজীবিদের নৌকা ও জালে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া ধারাবাহিকভাবে মাছ লুটও করে আসছিল তারা। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় মামলাও করেছেন ভুক্তভোগীরা। তবে ওই মামলায় আজ পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে আবারও বাওড়ের ২টি মাছ ধরা নৌকা ও ৯টি জালে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে দুুই দিনের আগুনে ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন বাওড়ের মৎস্যজীবি ও ফুলবাড়ি মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি প্রশান্ত হালদার। তিনি বলেন, সোমবার দুপুরে বাওড়ে কাজ করে আমরা সবাই বাড়ি চলে যায়। এরপর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে জানতে পারি বাওড়ের ২টি নৌকা ও ৯টি জালে আগুন ধরিয়ে দিয়েছে কে বা কাহারা। এতে করে ৬ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, এর আগে ৫ আগষ্ট তারা একইভাবে ১টি নৌকা ও আরো ৬টি জালে আগুন ধরিয়ে দেয়। সব মিলিয়ে দুই দিনে ১২ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এছাড়া ৫ তারিখের পর থেকে অব্যহতভাবে তারা বাওড়ের মাছ লুট করে আসছিল। বিষয়টি নিয়ে এর আগে কোটচাঁদপুর থানায় ৪ জনের নামে মামলাও করা হয়েছে। তবে ওই মামলায় আজ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার সকালে নৌকা ও জালে আগুন দেওয়ার ঘটনায় এজাহার করা হয়েছে।
তিনি আরো বলেন, এর আগে দুর্বৃত্তরা আমাদের নিজেদের জালে আগুন দিয়েছিল। এরপর আমরা মাছ ধরার জন্য বাইরে থেকে জাল ভাড়া করে নিয়ে আসা হয়। সোমবার রাতে সেই জালগুলো আবারও পুড়িয়ে দিয়েছেন তারা। এখন আমরা অসহায় হয়ে গেলাম। এখন থেকে আমাদের না খেয়ে থাকতে হবে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেছেন সমিতির মৎস্যজীবিরা। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুন বলেন, জাল ও নৌকা পোড়ানো ঘটনায় থানায় এজাহার করেছেন মৎস্যজীবিরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।।

আপডেট : ০৮:৫২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪