আটোয়ারীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের মাঝে দুর্নীতির বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুনর্ীতি দমন কমিশন (দুদক)। ‘ রুখবো দুর্নীতি গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ ’ এ স্লোগান নিয়ে দুনর্ীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির গরীব ও মেধাবী ২৭০ জন শিক্ষাথর্ীর মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করেন দুনর্ীতি দমন কমিশন(দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মোঃ আজমির শরিফ মারজী। উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে স্লেগানের উপর গ্ররুত্বারোপ করে ও সততা চর্চায় উৎসাহিত করতে পৃথক পৃথকভাবে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাথর্ীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক,সহকারী পরিচালক মোঃ আজমির শরিফ মারজী। তিনি বলেন, শুধু দুনর্ীতির কারণে আমাদের দেশের অনেক বড় বড় অর্জন আমরা ধরে রাখতে পারিনি। তরুণ ছাত্র সমাজের আন্দোলনের ফলে সাম্প্রতিক সময়ে আমাদের একটা বড় অর্জন হয়েছে। এমন অর্জন ধরে রাখতে হলে সম্মিলিতভাবে দুনর্ীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। শুধু আইন দিয়ে দুনর্ীতি প্রতিরোধ সম্ভব নয়। দুনর্ীতির বিরুদ্ধে সচেতনতা জোরদার করতে হবে। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় দুর্নীতি একটি বড় বাধা। আজকে যারা ছাত্র, আগামীতে তারাই দেশ পরিচালনা করবে। তাই ছাত্র জীবন থেকেই সততা চর্চা সহ দুর্নীতির বিরুদ্ধে ভুমিকা রেখে আদর্শ জীবন গড়তে হবে। যেখানেই নীতি বহিভুর্ত কাজ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ গড়তে হবে। আলোচনা শেষে গরীব ও মেধাবী শিক্ষাথর্ীদের মধ্যে দুনর্ীতি বিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, ছাতা, টিফিন বক্স,জ্যামিতি বক্স, পানির পট, খাতা ও স্কেল বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। এসময় উপজেলা দুনর্ীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


















