চুয়াডাঙ্গা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের যোগদান

Padma Sangbad
৮৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা।

রোববার (৮ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি। এ সময় তাঁকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর জেলা পুলিশের একটি চৌকষ দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

সালাম গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার এবং থানা ও অন্যান্য ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এসময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান।

উল্লেখ্য,নবাগত পুলিশ সুপার টাঙ্গাইল জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। নবাগত পুলিশ সুপার ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার পদে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদকে (বিপিএম-সেবা) ভূষিত হন। পুলিশ সুপার তাঁর চাকুরিকালে পুলিশ হেডকোয়ার্টার্স, এসপিবিএন, এপিবিএন, সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), ক্রিমিন্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং সর্বশেষ স্পেশাল ব্রাঞ্চ(এসবি) তে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছাক্ষণে উপস্থিত ছিলেন, মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),
নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা সদ্য বিদায়ী পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবার স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার মহোদয় পুলিশ সুপার, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকা হিসেবে পদায়িত হয়েছেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গাসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই (অ্যাডমিন), সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।।

আপডেট : ০৯:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪