শিরোনাম :
দুর্ঘটনায় মালবাহী ট্রেন
Padma Sangbad

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর সদর এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। তবে স্টেশনের লুপ লেনে দুর্ঘটনা ঘটনায় রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
পূর্বাঞ্চল রেলওয়ে পুলিশের চট্টগ্রাম পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মালবাহী ট্রেনটি পোর্ট থেকে মাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে মীরসরাইয়ের চিনকি আস্তানা রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলস্টেশনের লুপ লাইনের অংশে এ ঘটনা ঘটে। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনটি উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।



















