চুয়াডাঙ্গা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার

Padma Sangbad
১২৪

অনলাইন ডেস্ক।।

ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার লক্ষ্যে, বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যাদের বয়স সাড়ে ১২ বছরের কম ছিল, তাদের মুক্তিযোদ্ধা তালিকা হতে বাতিলের জন্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন বেদখলকৃত স্থাবর সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে এটি তার দ্বিতীয় ভাষণ। এর আগে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।।

আপডেট : ১১:০০:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪