চুয়াডাঙ্গা ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর থানা পরিদর্শনে নবাগত পুলিশ সুপার: সবাইকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান

Padma Sangbad
১৬২

চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা,বিপিএম-সেবা,পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয় অত্র জেলায় যোগদান করে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে প্রতিটি ইউনিটের পুলিশ সদস্যদের সাথে পৃথক পৃথক বৈঠক করছেন এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, জনসাধারণের আস্থা অর্জন ও নতুন উদ্যমে পুলিশী সেবামূলক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করছেন।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৩:৩০ ঘটিকায় নবাগত পুলিশ সুপার মহোদয় জীবননগর থানা পরিদর্শন করেন। এসময় থানা পুলিশের একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের সাথে পরিচিতি ও কুশল বিনিময় শেষে থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। তিনি অফিসার- ফোর্সের মেসের খাবার, আবাসন ব্যবস্থা, ছুটিসহ সমস্ত প্রকার সুযোগ-সুবিধার ব্যাপারে অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

নবাগত পুলিশ সুপার মহোদয় জীবননগর থানা কম্পাউন্ডে সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। উপস্থিত জনসাধারণ পুলিশের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থার তুলনায় চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় জেলাবাসীকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সকল সদস্যকে জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। সবাইকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। পরিশেষে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার সম্মানিত নাগরিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), এস.এম. জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ থানার অফিসার-ফোর্স এবং স্থানীয় জনসাধারণ।।

আপডেট : ১১:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪