চুয়াডাঙ্গা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে চুয়াডাঙ্গায় সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ মানববন্ধন ও কর্মবিরতী

Padma Sangbad
১৪৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। বিভিন্ন দাবিতে চুয়াডাঙ্গায় সরকারি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিক্ষোভ মিছিল মানববন্ধন ও কর্মবিরতী পালন করেছে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ বুধবার জেলার সরকারি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কর্মবিরতী শুরু করে। পরে বেলা ১২ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল নিয়ে স্হানীয় শহীদ হাসান চত্বরে জড়ো হয়। এ সময় হাসান চত্বরে মানববন্ধন গড়ে তোলে।

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদ গতকাল মঙ্গলবার শিক্ষা অধিদপ্তরে শিক্ষকবৃন্দের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ন্যাক্কারজনকভাবে হামলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও মাধ্যমিক শিক্ষকদের প্রমোশনে গাফিলতি দূর করতে হবে। সরকারি চাকুরিতে প্রবেশে নবম গ্রেড নিশ্চিতসহ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক শাজাহান আলী, মামুনুর রহমান, সাজিদ রহমান, মহাসিন আলী, শহিদুল ইসলাম প্রমুখ।।

আপডেট : ০৭:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪