চুয়াডাঙ্গা ০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিট পুলিশিং সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা

Padma Sangbad
৮৯

আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যেগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫ টার দিকে আলমডাঙ্গা থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, বিট পুলিশিং সভায় উপস্থিত জনসাধারণ পুলিশের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ অবস্থার তুলনায় চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় জেলাবাসীকে ধন্যবাদ জানান।

পুলিশ সুপার গোলাম মওলা জেলায় সকল পুলিশ সদস্যকে জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, চোরাচালান ও মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। সবাইকে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান। পরিশেষে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার সম্মানিত নাগরিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

বিট পুলিশিং সভায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদর সার্কেল আনিসুজ্জামান লালন।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলার বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও আইনজীবী মো. রুহুল আমিন, শফিউজ্জামান বকুল, পৌর বিএনপির সদস্য সচিব সাইফুদ্দিন আলম কনক, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।।

আপডেট : ১১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪