চুয়াডাঙ্গা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীর করমদীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

Padma Sangbad
৮৭

পুকুরে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার সময় গাংনী উপজেলার করমদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে প্রতিবেশী পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে চাচা এনামুল হক পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে পাননি। পরে পরিবারের সদস্যদের খবর দেন।

খবর পেয়ে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুনসহ প্রতিবেশীরা পুকুরে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে ফাতেমা খাতুনকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আপডেট : ১১:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪