চুয়াডাঙ্গা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা এলেই একটি মহল ফায়দা হাসিল করতে চায়: আহমাদুল্লাহ

Padma Sangbad
১২৯

অনলাইন ডেস্ক।।

পূজা এলেই একটি মহল সংখ্যালঘুদের ওপর নিপীড়ন করে বিশেষ ফায়দা হাসিল করতে চায় মন্তব্য করেছেন ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘দূর্গাপূজায় কোনো অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, এ বিষয়ে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এদেশের সম্প্রীতির গায়ে যেন কোনো ধরনের দাগ না লাগে, এ বিষয়ে সজাগ থাকতে হবে।’

ওই পোস্টের মন্তব্যের ঘরে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘পূজা এলেই একটি মহল সংখ্যালঘুদের ওপর নিপীড়ন করে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’

প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে করে টানা রবিবার পর্যন্ত চার দিনের ছুটি পাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।

আপডেট : ১১:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪