চুয়াডাঙ্গা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলেন আবু সাঈদ

Padma Sangbad
৮২

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র শহীদ আবু সাঈদ।

আজ সোমবার বিকেলে এনটিআরসিএ’র ওয়েবসাইটে নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, আবু সাঈদ ইবতেদায়ী সহকারী শিক্ষক হিসেবে লিখিত পরীক্ষায় পাস করেছেন।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জে।।

আপডেট : ১১:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪