চুয়াডাঙ্গা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন-বোনাসের দাবিতে টেকনো ড্রাগস্ এর বিক্রয় প্রতিনিধিরা রাস্তায়:মালিকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

Padma Sangbad
১৬৭

মো:আব্দুর রহমান অনিক।।
জানুয়ারি থেকে অদ্যাবধি পাওনা বকেয়া বেতন, টিএডিএ ও ঈদুল ফিতরের বোনাস পরিশোধের দাবিতে টেকনো ড্রাগস্ লিমিটেড (এইচসিডি) এর মালিকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে সারা বাংলাদেশের বিক্রয় প্রতিনিধিরা।

বাংলাদেশ টেকনো ড্রাগস্ লিমিটেড (এইচসিডি) এর বিক্রয় প্রতিনিধিদের উদ্যোগে আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

এসময়,সমন্বয়করা বলেন, জানুয়ারি থেকে অদ্যাবধি পাওনা বকেয়া বেতন, টিএডিএ ও ঈদুল ফিতরের বোনাস নিয়ে টেকনো ড্রাগস্ লিমিটেড (এইচসিডি) এর মালিকপক্ষের টালবাহানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। আজ আমাদের সংসার চলছে না, ছেলে- মেয়েদের পড়াশোনার খরচ দিতে পারছি না ।

সমন্বয়করা আরও বলেন, অবিলম্বে , জানুয়ারি থেকে অদ্যাবধি পাওনা বকেয়া বেতন, টিএডিএ ও ঈদুল ফিতরের পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানান এবং বেতন ও বোনাস নিয়ে যে কোন অস্থিতিশীল পরিস্থিতির জন্য টেকনো ড্রাগস্ লিমিটেড (এইচসিডি) এর মালিক ও প্রশাসন দায়ী থাকবে বলে হুঁশিয়ার করে দেন। সেই সাথে আমাদের যৌক্তিক দাবি মানা না হলে আইনের দ্বারস্থ হবো ।।

আপডেট : ০৮:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪