চুয়াডাঙ্গা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Padma Sangbad
১৬৫

দামুড়হুদায় উপজেলা আইন-শৃঙ্খলা, চোরা চালান ও নাশকতা, মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা এলাকার চলমান পরিস্থিতিতে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আগামীতে সার্বিক বিষয়ে আইন শৃঙ্খলার যেন কোন অবনতি না ঘটে সে জন্য করনীয় শীর্ষক আলোচনা করেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামাতের আমির নায়েব আলী, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামছুজ্জোহা পলাশ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ হেলনা আক্তার নিপা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) নীরব, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশীদ, শিক্ষা অফিসার আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মামুনুর রশিদ, কার্পাসডাঙ্গা মিশন ক্যাথলীক গির্জা প্রতিনিধি সোপান মন্ডলসহ, বিজিবি ক্যাম্পের বিভিন্ন কোম্পানি কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল বলেন, উপজেলাবাসী খুবই শান্তিপ্রিয় এবং সহযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে বসবাস করে। আমরা সব সময় সমাজের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করবো, নেগেটিভ দিকগুলো এড়িয়ে চলবো এবং যত সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এখানে মাদকের কোন ঠাঁই নেই, মাদক সম্পর্কে জিরো টলারেন্স, আমি মাদক মুক্ত উপজেলা গড়তে চাই সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।।

আপডেট : ১১:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪